শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২৬-০৮-২৭
আলেয়া মান্নান
হঠাৎ করে মেঘলা হলো, আকাশ অন্ধকার।
আসছে তেড়ে অশনি, তার দুর্নিবার।
আঁধারে ঢাকা গোধূলি,
দীপহীন তার পুষ্পাঞ্জলি,
বুকের কাঁপন, ভূতের নাচন, পেলো অধিকার।
হঠাৎ করে মেঘলা হলো, আকাশ অন্ধকার।
বজ্র নেই, বৃষ্টি নেই, আকাশ মেঘাচ্ছন্ন।
কুয়াশা দিয়ে ঢাকা যেন, শৈত্য আসন্ন।
বইছে যেন কনকনে, শীতের প্রভাব।
অনুভব হচ্ছে যেন, সূর্যতাপের অভাব।
কাঁপন দিয়ে ফিরেছে শীত, এই বুঝি আবার।
হঠাৎ করে মেঘলা হলো, আকাশ অন্ধকার।
খরা নেই, রোদ নেই, শুধুই হাহাকার।
ঝড়-বৃষ্টি, আলো-বাতাস, হলো যেন একাকার।
উষ্ণতা পেলো, কেটেছে বুঝি, শীতের বাহার।
হঠাৎ করে মেঘলা হলো, আকাশ অন্ধকার।
ঘুরঘুর করে মেঘ ডাকছে, শুনেছি বারবার।
গর্জনে বুঝি ভেঙে দেবে, ওই নীল পাহাড়।
শীতল হাওয়া, অনুরাগে, সাড়া দেয় হৃদয়ে তাহার।
হঠাৎ করে মেঘলা হলো, আকাশ অন্ধকার।
আমাদের বাংলা ডেস্ক : : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাচালানের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সনà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ছয় মাসের জন্য পাঁচ ধরনের টিকা কিনবে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ এবং ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited