শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৯ পিএম, ২০২৬-১১-২৬
চট্টগ্রাম মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাচালানের চায়না কাপড়ের রোল ভর্তি ১টি কাভার্ড ভ্যান জব্দপূর্বক ১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে মোঃ নোমান (৩০)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় জোরারগঞ্জ থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে পুলিশ। চেকপোষ্টের সামনে চট্টগ্রাম থেকে আসা ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪ রেজিস্ট্রেশন নাম্বারের ০১টি কাভার্ড ভ্যান থামার জন্য সংকেত প্রদান করলে গাড়ী থামানোর পর কৌশলে পালানোর সময় ১জনকে হেফাজতে নেয় জোরারগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল। পরে আটককৃত আসামির দেয়া তথ্যমতে চায়না হতে আনা চোরাচালানের কাভার্ডভ্যান তল্লাশী করে ১০০টি প্লাস্টিকের বস্তায় বিভিন্ন রংয়ের ১০০টি কাপড়ের রোল জব্দ করা হয়। জব্দকৃত কাপড়ের বাজার মূল্য আনুমানিক ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা।
আমাদের বাংলা ডেস্ক : : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নম্বর গুন্দিপ ওয়ার্ড, বারশত ইউনিয়নের মোঃ আবু সৈয়দ ও তার দল বল à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited