বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২১ জুন ২০২৬:

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪১ পিএম, ২০২৬-০৬-২১

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় শিক্ষা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) গফরগাঁও উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল-মামুন, গফরগাঁও উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান (বাচ্চু) বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষক সমাজকে আরও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করতে হবে। গফরগাঁওয়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে।"
বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস. এম. মমতাজ উদ্দিন শিক্ষকদের বিভিন্ন পেশাগত দাবি ও মানসম্মত শিক্ষাদানের কৌশল নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মো. শহিদুল্লাহ, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানো এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দিতে হবে। শিক্ষকরা গফরগাঁওয়ের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। প্রধান অতিথি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়াও গফরগাঁও উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর