শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩২ পিএম, ২০২৬-১০-২৫
কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছেন।
আবু বকর সিদ্দিক কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুড়িগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
তার সমর্থকদের দাবি, সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কুড়িগ্রাম পৌরসভার সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। সরকারি সহায়তায় রেললাইন অপসারণ করে সেখানে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং জিয়া বাজারের সম্প্রসারণ তার সময়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ড হিসেবে তুলে ধরছেন তারা।
শ্রমজীবী মানুষের সংগঠিত হওয়া ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার সহযোগিতায় ট্রাক শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে। পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলা বেসরকারি কারিগরি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি পরিচিত।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে কুড়িগ্রাম পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিকল্পিত ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কের পাশে ফুটপাত নির্মাণে গুরুত্ব দিতে চান আবু বকর সিদ্দিক।
একই সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে জলাবদ্ধতা কমানো এবং নাগরিক দুর্ভোগ নিরসনের ওপর জোর দিতে চান তিনি। প্রতিটি সড়কে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন করে রাতের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করার পরিকল্পনাও রয়েছে তার।
সুপেয় পানি ও স্বাস্থ্যসেবার উন্নয়নের পরিকল্পনা
নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে পৌর এলাকার প্রতিটি বাসিন্দার জন্য সুপেয় পানির ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে চান এই মনোনয়নপ্রত্যাশী। পাশাপাশি নারী ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়ন, পৌরসভার উদ্যোগে চিকিৎসাসেবা চালু এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি।
দলীয় মনোনয়নকে সামনে রেখে আবু বকর সিদ্দিকের ধারাবাহিক গণসংযোগ তার নির্বাচনী তৎপরতাকে আরও দৃশ্যমান করছে। তার অনুসারীরা তাকে বিএনপির একজন ত্যাগী ও অভিজ্ঞ নেতা হিসেবে উল্লেখ করে মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুড়িগ্রাম পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ পাবেন।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪ নম্বর কেদার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited