বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:২৯ পিএম, ২০২৪-১০-২৩

র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের বারইয়ারহাটে কাঠ ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার পলাতক দুই জন আসামিকে গ্রেফতার করে র‌্যাব।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাঠ ব্যবসায়ী বারইয়ারহাট পৌর এলাকার গাছ মার্কেটের একটি টিনশিডের দোকান ফার্নিচার ব্যবসার জন্য তিন হাজার টাকা ভাড়া বাবদ চুক্তি করে কামাল ও তার এক সহযোগীর কাছে। পরে ভাড়াটিয়ারা কিছুদিন ব্যবসা করার পর ১৪ হাজার টাকা দোকান ভাড়া বকেয়া হয়। নিহত কাঠ ব্যবসায়ী বকেয়া দোকান ভাড়ার টাকা আদায়ের জন্য ভাড়াটিয়াকে চাপ দিলে মালিক ও ভাড়াটিয়া মিলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে বকেয়া দোকান ভাড়া আদায়ের চেষ্টা করলে কামাল উদ্দিন ও তার সহযোগীরা মালিককে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার) আনুমানিক বিকাল সাড়ে ৫টায় ভিকটিমকে কাঠ মার্কেটে নিজ দোকানে বকেয়া ভাড়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া কামাল ও তার সহযোগীরা ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং ভিকটিমের ছেলে দিদারুল আলম উদ্ধার করে চিকিৎসার জন্য মস্তাননগর পৌঁছানোর আগে মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ০৮ জনের নামে একটি হত্যা মামলা করা হয়।
এবিষয়ে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এ মামলার ২ ও ৩ নং আসামি ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার অভিযান পরিচালনা করে কামাল উদ্দিন (৩২), ও মোঃ সাঈদ (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতার কামাল পশ্চিম হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা গ্রামের খুরশীদ আলম ও অপরজন একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পূর্বশত্রুতার জের ধরে পাওনা টাকা নিয়ে বিবাদের কারণে ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগরকে হত্যা করে এবং এ ঘটনায় মামলা হওয়ার পর আইনশৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে তারা নিজ এলাকা ছেড়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর