বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডিজিটাল শিক্ষার স্বপ্ন বাস্তবতার ছায়া

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৬ পিএম, ২০২৬-০৪-০৪

ডিজিটাল শিক্ষার স্বপ্ন বাস্তবতার ছায়া

আবদুল্লাহ মজুমদার 
মহানগরগুলোর স্কুল-কলেজে সপ্তাহে তিনদিন অনলাইন এবং তিনদিন অফলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থা দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে; সে ধারায় বাংলাদেশের এই পদক্ষেপকে অগ্রসর চিন্তারই প্রতিফলন বলা যায়। কিন্তু নীতির সৌন্দর্য তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কার্যকর হতে পারে। এখানেই দেখা দিচ্ছে বড় এক প্রশ্ন—এই অনলাইন ক্লাস ব্যবস্থা আদৌ কতটা বাস্তবসম্মত?

অনলাইন শিক্ষার মূল শর্তই হলো প্রযুক্তিগত প্রাপ্যতা। একটি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ—এই তিনটি ছাড়া অনলাইন ক্লাস কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। অথচ দেশের অসংখ্য পরিবার এখনো এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য একটি স্মার্ট ডিভাইস সংগ্রহ করাই অনেক সময় কঠিন হয়ে পড়ে।
বাস্তব চিত্র আরও জটিল। একটি পরিবারের ভেতরেই প্রায়শই একাধিক শিক্ষার্থী থাকে—দুই, তিন, কখনো চারজন পর্যন্ত। কিন্তু তাদের জন্য ডিভাইস থাকে একটি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই থাকে না। এখন যদি একই সময়ে একাধিক অনলাইন ক্লাস নির্ধারিত হয়, তাহলে একটি মাত্র ডিভাইস দিয়ে কে ক্লাস করবে আর কে করবে না—এই প্রশ্নটি শুধু প্রযুক্তিগত নয়, বরং মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্বেরও কারণ হয়ে দাঁড়াতে পারে।

এমন অনেক পরিবার রয়েছে, যেখানে এখনো স্মার্টফোন ব্যবহারই করা হয় না; একটি মাত্র ল্যাপটপই শিক্ষার একমাত্র অবলম্বন। সেই ল্যাপটপ দিয়ে পরিবারের সব শিক্ষার্থীর একযোগে অনলাইন ক্লাস চালানো বাস্তবে প্রায় অসম্ভব। ফলে অনলাইন শিক্ষার ধারণা সেখানে কার্যত অচল হয়ে পড়ে।
এ অবস্থায় শিক্ষাক্ষেত্রে একটি নতুন বৈষম্যের ঝুঁকি তৈরি হচ্ছে। যেসব শিক্ষার্থী প্রযুক্তিগত সুবিধা পাবে, তারা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে, পাঠ্যবিষয় বুঝতে পারবে এবং এগিয়ে যাবে। অন্যদিকে, যাদের কাছে প্রয়োজনীয় ডিভাইস বা ইন্টারনেট নেই, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়বে। এভাবে অদৃশ্য এক বিভাজনরেখা তৈরি হবে—যা শিক্ষা ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী।

শুধু ডিভাইসের সংকট নয়, ইন্টারনেট অবকাঠামোর সীমাবদ্ধতাও একটি বড় প্রতিবন্ধকতা। দেশের অনেক এলাকায় এখনো স্থিতিশীল ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত হয়নি। ফলে অনলাইন ক্লাসে অংশগ্রহণ অনেক শিক্ষার্থীর জন্য অনিয়মিত হয়ে পড়বে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই বাস্তবতায় সরকারের দায়িত্ব কেবল নীতিমালা ঘোষণা করা নয়; বরং সেই নীতির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে বা বিনামূল্যে ডিভাইস সরবরাহ, শিক্ষার্থীবান্ধব ইন্টারনেট প্যাকেজ চালু করা, এমনকি স্কুলভিত্তিক ডিজিটাল লার্নিং সেন্টার স্থাপন—এসব উদ্যোগ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি ক্লাসের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রেও নমনীয়তা আনা যেতে পারে, যাতে একই পরিবারের একাধিক শিক্ষার্থী ভিন্ন সময়ে অনলাইন ক্লাসে অংশ নিতে পারে। শিক্ষকদের জন্যও বিকল্প ব্যবস্থা—যেমন রেকর্ডেড ক্লাস বা অফলাইন কনটেন্ট—প্রস্তুত রাখা জরুরি, যাতে কোনো শিক্ষার্থী প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণভাবে বঞ্চিত না হয়।

ডিজিটাল শিক্ষা নিঃসন্দেহে ভবিষ্যতের পথ, কিন্তু সেই পথে এগোতে হলে বাস্তবতার সঙ্গে সমন্বয় অপরিহার্য। অন্যথায়, একটি ভালো উদ্যোগই উল্টো বৈষম্য ও বঞ্চনার নতুন দরজা খুলে দিতে পারে।

শিক্ষা কেবল নীতিগত অগ্রগতির বিষয় নয়, এটি সামাজিক ন্যায়েরও প্রশ্ন। তাই অনলাইন-অফলাইন সমন্বিত এই শিক্ষাব্যবস্থাকে সফল করতে হলে এখনই প্রয়োজন বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক পরিকল্পনা গ্রহণ। তাহলেই এই উদ্যোগ সত্যিকার অর্থে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য সুফল বয়ে আনতে পারবে।

লেখক: পরিচালনা পরিষদ সদস্য (অভিভাবক) 
জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদ

রিটেলেড নিউজ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত


সশস্ত্র বাহিনীতে দুই দশকের নীরব অবিচার

সশস্ত্র বাহিনীতে দুই দশকের নীরব অবিচার

আমাদের বাংলা ডেস্ক : : মে. জে. (অব.) এইচআরএম রোকন উদ্দিন প্রায় দুই দশক ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে একটি নীরব যন্ত্...বিস্তারিত


বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ

বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ

আমাদের বাংলা ডেস্ক : : মেজর (অব.) মনজুর কাদের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, ‘চীনকে ঘুমাতে দাও; যখন সে জেগে উঠবে, সে বিশ্বকে কা...বিস্তারিত


বন্ধ শিল্প পুনরুজ্জীবন কৌশল

বন্ধ শিল্প পুনরুজ্জীবন কৌশল

আমাদের বাংলা ডেস্ক : : কাজী আব্দুল্লাহ আল বোরহান রিজভী বাংলাদেশ গত এক দশকে অবকাঠামো উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং সামাজ...বিস্তারিত


মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে

মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে

আমাদের বাংলা ডেস্ক : : জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও কলামিস্ট আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্ত...বিস্তারিত


চাঁদাবাজি ও বেকারত্বের ছায়ায় রাষ্ট্রের নীতিগত চ্যালেঞ্জ

চাঁদাবাজি ও বেকারত্বের ছায়ায় রাষ্ট্রের নীতিগত চ্যালেঞ্জ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : শহরের ব্যস্ত মোড়ে দাঁড়ানো ক্ষুদ্র দোকানি, গ্রামের হতাশ তরুণ কিংবা চাকরির আশায়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর