বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে তিন সন্তানের জনকের চিরকুট লিখে আত্মহত্যা

মীরসরাই প্রতিনিধি :    |    ০৯:২১ পিএম, ২০২৩-০৮-২২

বারইয়ারহাটে তিন সন্তানের জনকের চিরকুট লিখে আত্মহত্যা

মীরসরাই সার্কেলের বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মাহি ভবনের বাড়ী নং ০০৪১-০১ এর নীচতলার এক কক্ষ হতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার চর কৃষ্ণপুর গ্রামের মো.আমিন ইমরান বিশ্বাস (৫৫) নামের এক ব্যবসায়ীর বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।
এবিষয়ে বাড়ীর মালিক মো.রেজাউল করিম দৈনিক আমাদের বাংলা'কে জানান, ৫বছর আগে থেকে ৪হাজার টাকা ভাড়ায় সে বসবাস করে। ২২ আগস্ট (মঙ্গলবার) সকালে তাঁর পরিবারের লোক মুঠোফোনে জানায় বিগত কয়েকদিন ভাড়াটিয়ার কোন খবর পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে সে ভাড়াটিয়ার রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকিও করলে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯ জানানোর পর জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর ও নাফিজ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভিতরে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের বাম হাতে ব্যান্ডেজ ও একটি চিরকুট 'আমার মা ফাতেমা,ও জুনাইদ আমার কলিজা, আল্লাহ দয়া কর ওদের আমানত তোমার হাতে' এমনটা লেখা ছিল মরদেহের গায়ে প্লাস্টিকের টেপ মোড়ানোর উপর। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশের জামাকাপড় ও রাবারের তৈরী দড়ি জব্দ করে লাশ এবং বাড়ীর মালিককে  জিজ্ঞাবাবাদের জন্য থানায় নিয়ে আসার পর মরদেহের পরিবারের লোকদের খবর দেয়।
পরিবারের দাবী, কিছুদিন আগে সড়ক দূর্ঘটনায় বাম হাতে গুরুতর আঘাতের পর নানানরকম ঔষুধ খাওয়ার পর থেকে বাড়ীতে মুঠোফোনে কথা বলার সময় আবোল-তাবোল বকাবকি করে এবং মারা যাবে এমন কথাবার্তা বলাবলি করে। এর আগে এমন আচরণ পরিবার কেউ লক্ষ্য করেনি। তবে কিছুদিন যাবত পরিবারের সকলে ডেঙ্গু জ্বর ও টাইফয়েডে ভুগতেছে। তবে কি কারণে এমনটা করলো তা পুরোপুরি ভাবে জানা যাচ্ছে না। চিরকুটের বিষয়ে জানতে চাইলে তাঁর বড় মেয়ে দৈনিক আমাদের বাংলা'কে জানায়, গত এক বছর আগে তাঁর মামা ৬বছর বয়সের মেয়ে ফাতেমা ও ৪বছর বয়সের জুনাইদ'কে রেখে মারা যায়। সেটা তাঁর বাবা মেনে নিতে পারেনি এবং এদের দু'জনকে অনেক আদর করতো। সে আরো জানায় তাঁদের পরিবার ও তাঁর মামার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল না। তাই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে উভয়ের পরিবারের জন্য চিন্তায় ভুগতেন। সর্বশেষ তাঁর বাবা রমজানের সময়ে বাড়ীতে গিয়েছিলেন। গত তিন আগে পরিবারের সকলের সাথে মুঠোফোনে কথা বলেছিলেন এবং সে বলেন তাঁর বাবার সাথে কারো সাথে কোন প্রকার শত্রুতা নেই ও তাঁর বাবার লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করে দাফন করার আকুতি জানায়।
সর্বশেষ মরদেহটি গ্রামের বাড়ীতে নেওয়ার জন্য বড় মেয়ের জামাই ইমরান ও খালু রেজাউল দুজনেই রওয়ানা দিয়েছে, তবে তাঁরা পৌঁছানোর আগে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ২২ আগস্ট (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর