বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনার বাজারে অপরিপক্ক লিচু

সংবাদদাতা,খুলনা :    |    ০৪:৩২ পিএম, ২০২১-০৫-০৪

খুলনার বাজারে অপরিপক্ক লিচু

অনাবৃষ্টির কারণে এ মওসুমের লিচুর বৃদ্ধি হয়নি। কালবৈশাখী ঝড়ে ক্ষতি এড়াতে মধু মাসের আগেই বাজারে এসেছে লিচু। আমদানি কম। দাম বেশি। বেজায় টক। এর প্রতি ক্রেতার আগ্রহ নেই। ফল ব্যবসায়ীরা রুটিন মানতে লিচু মজুদ করছে। পাইকারি আড়ত থেকে লিচু খুলনার ফুটপাতে। মধু মাসের এখনও ১০ দিন বাকি। রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের লিচু আসবে ১৫ দিন পর। তখন লিচুর মৌ মৌ গন্ধে ক্রেতাকে আকৃষ্ট করবে। সেই প্রস্তুতি চলছে। সাতক্ষীরা, ডুমুরিয়ার শাহপুর, নওয়াপাড়া, বারোবাজার, যশোরের খয়েরতলা থেকে লিচু আসছে। এর কোনো নাম নেই। টানা আট মাস অনাবৃষ্টির কারণে লিচুর পরিপক্কতা আসেনি। সে কারনেই টক বেশি। মো. ওয়াদুদ শেখ আজকেই প্রথম ভ্যানযোগে লিচু নিয়ে বের হয়েছেন বিক্রির উদ্দেশ্যে। কালেক্টরেট ভবনের সামনে সকাল থেকে দুপুর অবধি বিক্রি করেছেন দুইশ’ টাকার লিচু। টক লিচুতে ক্রেতার আগ্রহ কম। কদমতলার আড়তদার সৈয়দ জুলজালাল ও সৈয়দ জসিম জানান, আজ আট ঝুড়ি লিচু এসেছে, যশোরের বসুন্দিয়া থেকে। প্রতিশ‘ লিচুর মূল্য ১২০ টাকা । তাও খুচরা দোকানদাররা নিতে চাচ্ছে না। লকডাউন ও ঈদের কারণে চাষীরা আগে ভাগেই হাটে বাজারে লিচু আনতে শুরু করেছে। ঈদের কেনা কাটার জন্য কৃষকের হাতে নগদ অর্থ নেই, সে কারনেই আগে ভাগে ফসল হাটে তুলছে। মে মাসের মাঝামাঝি নাগাদ রসালে লাল টকটকে লিচুর পসরা বসবে নগরীর মোড়ে মোড়ে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর