শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০২ পিএম, ২০২০-০৮-০৯
চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫ জন নগর ও ০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫০৬৪ জন।
আজ রবিবার (৯ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে দুইজন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন; সুস্থ হয়েছেন ৬৯ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৭ জন, সিভাসুতে ০৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১ জন, শেভরণ ল্যাবে ০০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪১৮ টি। এর মধ্যে ১১৬ টি বিআইটিআইডিতে, ৩৫ টি সিভাসুতে, ৮৪ টি চমেকে, ৩০ টি চবিতে, ১৫৩ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ০০ টি শেভরণ ল্যাবে এবং ০০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১, সন্দ্বীপে ১, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৩০ জন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited