শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৭ পিএম, ২০২৬-০৯-১৭
কুড়িগ্রাম প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেলস্টেশনের আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
অভিযানে যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা স্টেশন এলাকার ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মৌখিক প্রচারণা চালানো হয়।
কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক, সদর থানার আহবায়ক আব্দুর রশিদ নয়ন, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুলসহ যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া: কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্à...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা ও নির্বান লাভের আশায় রাঙ্গামাটির নানিয়ারচরে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited