শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ পিএম, ২০২৫-১০-২২
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ৭১ সাল থেকেই একসঙ্গে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল।
আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে। কথাবার্তা পরিষ্কার, পাহাড়কে অশান্ত আর আগুন সন্ত্রাস করে বাংলার স্বাধীনতাকে কবজা করা যাবে না। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেবে না।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাগপা সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে পল্টনে অসহায় দুস্থ মানুষদের মধ্যে তিনি খাবার বিতরণ করেন।
রাশেদ প্রধান বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন করতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত, দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা ব্যবহার করা বিশেষ দলকেও জনগণ মেনে নেবে না।
জাগপা সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান স্মরণে রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান এবং রেহানা প্রধান আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। ৮০ র দশকে তাদের কণ্ঠে উচ্চারিত “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্লোগান কন্যা রেহানা প্রধানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তব। তাদের দেখানো পথে আমাদের চলতে হবে, আর কখনোই দিল্লির গোলামি করা যাবে না। দিল্লির গোলাম আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited