শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৩ পিএম, ২০২৫-১২-০৭
আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একইসঙ্গে সবজির দাম সহনীয় বলেও মনে করেন তিনি।
রোববার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পরে আমাদের কিছু আমদানি করতে হচ্ছে। এই আমদানির পর দেখবেন দামটা কমে যাবে। ধরুন আজকে কিন্তু দাম কমাটা শুরু হয়েছে। বেশি কমে গেলে আবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমদানিকারকরা খালি লাভবান হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্যই তো আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো। আমার তো দুই দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকেও খেয়াল রাখতে হবে, আবার ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম যদি ৭০ টাকার মধ্যে থাকে তাহলে দুই দিকেই সুবিধা।
কম দামের কারণে আলু চাষিরা সাফার করেছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে ভর্তুকি দেওয়ার একটা চিন্তা আমাদের আছে।
কৃষি উপদেষ্টা বলেন, আমি বলব, সবজির দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যতই দিন যাবে সবজির দাম কমে যাবে। আমি আশা করব, এমন যাতে না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, সারে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকের কয়েকটা জাত আছে খুবই খারাপ। এগুলো বাজার থেকে যেভাবে হোক বন্ধ করতে হবে। আমরা তো চেষ্টা করব আপনাদের সাহায্যও আমাদের দরকার।
৭০ শতাংশ পর্যন্ত আমন ধান কর্তন শেষ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এবারও আমনের বাম্পার ফলন হবে, যদি কোনো রকমের ক্ষতি না হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited