বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৬ পিএম, ২০২৬-০৪-১১

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আসন্ন বাজেটে সক্ষমতা অর্জন সাপেক্ষে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। বর্তমান সময়ে জিডিপির ০.৬৭ শতাংশ বরাদ্দ হলেও তার ২৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়নি। আশা করি, এটি আমরা ৫০-৫৫ শতাংশে নিয়ে যেতে পারবো। শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসনস দিবস ২০২৬ উপলক্ষ্যে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সচিব বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ হয়, কিন্তু তা পরিপূর্ণভাবে ব্যয় করতে না পারার একটি দায় আছে। আমরা প্রকল্প নিয়ে তা একাধিকবার মেয়াদ বাড়াতে হয় সক্ষমতার অভাবে। আমরা আশা করি, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির বর্তমান বরাদ্দের তুলনায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হবে। এরইমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি এটি প্রভিশন আকারে রেখেছেন। এছাড়া মন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন, বাজেটের বাইরেও যদি আমরা ছোট ছোট স্কিম আকারে বরাদ্দ চাই, তাও তিনি অনুমোদন করবেন। বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমতো টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি। রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই বলে জানান সচিব।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর