শিরোনাম
সংবাদদাতা, নরসিংদী | ০৪:১৬ পিএম, ২০২৪-০১-০৭
নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলার জিনারদীর চরনগরদী বাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপি হয়। এমনকি বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমি আর ভোটে থাকতে পারছি না। আমি এই মুহূর্তে ভোট বর্জন করলাম।
নরসিংদী-২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মো. মাসুম বিল্লাহ (ঈগল)। ইতোমধ্যে নৌকার প্রার্থী স্বামীকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী আফরোজা সুলতানা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited