বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৩ পিএম, ২০২৪-১১-০৪

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

আতোয়ার রহমান, গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলার বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী বলেছেন, ‘প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডল অতিসত্বর পদত্যাগ না করলে তাকে আর বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’। 
সোমবার সকালে বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক আওয়ামীলীগ দলীয় সমর্থক হওয়ায় গত সরকারের আমলে স্থানীয় এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনির ঘনিষ্ঠ সহচর মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে সভাপতি করে নিয়োগ বাণিজ্য করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের দাতা সদস্য করতে এলাকার সাজু মিয়ার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে তাকে দাতা সদস্য না করে পুরো টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। মো. মাহাবুর রহমানের কাছ থেকে ১৬ লাখ ঘুষ নিয়ে তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই সভাপতির যোগসাজসে প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমিতে ৫টি ঘর নির্মাণ করে সেসব ঘর বরাদ্দ দিয়ে ৪ লাখ ৬৫ হাজার আত্মসাৎ করেছেন। এছাড়া অফিস সহায়ক মো. আল আমিন, আয়া মোছা. রাবেয়া বেগম ও ঝাড়–দার বুলবুলিকে নিয়োগ দিয়ে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে আরও বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যান্ত নি¤œগামী হওয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার সন্তোষজনক নয়। গত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মাত্র ৪০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। 
মানববন্ধনে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন তাজুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. সাজু মিয়া, জাকিরুল ইসলাম এবং ওই বিদ্যালয়ের অভিভাবক সাদা মিয়া, জিয়াউর রহমান, নয়া মিয়া প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বলেন, অতিসত্বর পদত্যাগ করুন, অন্যথায় আর আপনাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। 
এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের সাথে সাক্ষাত করে বক্তব্য জানতে চাইলে তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর