শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৩:০৮ পিএম, ২০২৫-১১-০১
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে র্যালী, আলোচনা সভা ও সম্মাননা উপহার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচীর আযোজন করে রাঙমাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়।
শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সামনে থেকে বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা শুরু হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে রাঙমাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, সাবেক যুগ্ম সচিব কৃঞ্চ প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি সদর উপজেলা সমবায় অফিসার শাক্যউজ্জল চাকমা সহ বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু দারিদ্রতা বিমোচন নয় সমতাভিত্তিক দেশ গড়বে সমবায় প্রধান ভুমিকা রাখবে। সমবায়ের মাধ্যমেই আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থানের ব্যপক সুযোগ তৈরী হবে। বিভিন্ন ভুঁইফোঁড় সমবায় সমিতি অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব সমবায়ের কাছ থেকে সতর্ক থাকার আহবান জানানো হয়। স্বচ্ছতা ও দক্ষতার মধ্য দিয়ে সমবায় সমিতি পরিচালনার জন্য সকল সমবায় সদস্যদের কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমাবায় সমিতি, সফল সমবায় সমিতি ও নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited