শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২৬-০৯-০৭
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে সিঙ্গির ভিটা গ্রামের কথিত মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িতে পরিত্যক্ত অবস্থায় রাখা ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইস্কাফ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ বলছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক কারবার ও মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited