শিরোনাম
বিহারী চাকমা, রাঙামাটি : | ০৮:০১ পিএম, ২০২০-০৯-১৪
রাঙ্গামাটিতে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। রোববার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার ১২ টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমও উদ্বোধন করেন তিনি।
রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ্ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমানের স ালনায় সভাপতিত্ব করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আ লিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মনোয়ারা আক্তার জাহান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এবং রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে সংশ্লিষ্ট উপজেলার করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে খোজ খবর নেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও সাংসদ দীপংকর তালূকদার।
এ সময় দীপংকর তালূকদার বলেন, যদিও দেশে করোনা ভাইরাস কিছুটা নি¤œগামী এরপরেও সার্বিক অর্থে আমরা নিরাপদ নই। তাই সকলকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে এবং এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে সুফল ভোগ করছে। বিদ্যুৎ সমস্যার কারণে বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার অসুবিধার কথা জানানো হলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি জেনারেটর দেওয়ার আশ^াস দেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited