বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে টিউলিপের কারাদণ্ড ব্রিটিশ মিডিয়ারও শিরোনাম

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৩ পিএম, ২০২৫-১২-০১

বাংলাদেশে টিউলিপের কারাদণ্ড ব্রিটিশ মিডিয়ারও শিরোনাম

বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দেওয়ার খবর ব্রিটিশ গণমাধ্যমে বড়ভাবে প্রকাশিত হয়েছে। লন্ডনভিত্তিক প্রায় সব প্রধান সংবাদমাধ্যমই এ রায়কে গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির একজন আলোচিত রাজনীতিক। সমালোচনার মুখে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন তিনি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন টিউলিপ।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হয় সোমবার (১ ডিসেম্বর)। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন–ডিসির করা মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং শেখ রেহানাকে একই পরিমাণ জরিমানা করা হয়েছে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় টিউলিপের ২ বছরের সাজা হয়েছে।
এ রায়ে টান পড়তে পারে টিউলিপের ব্রিটিশ পার্লামেন্টের সদস্যপদ নিয়েও। আগেই দুর্নীতি ও অসততার অভিযোগ মাথায় নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থাভাজন হওয়া স্বত্ত্বেও মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে।
এর আগে, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চাপে পড়ে তিনি সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন। এছাড়া লন্ডনের নিজ ফ্ল্যাটের উৎস গোপন করে মিথ্যাচারের অভিযোগও রয়েছে টিউলিপের বিরুদ্ধে। 
টিউলিপ এখনও হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের সংসদ সদস্যর দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। এ অবস্থায় বাংলাদেশে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হওয়ায় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিচে উল্লেখযোগ্য ব্রিটিশ পত্রিকার শিরোনামগুলো বাংলায় তুলে ধরা হলো—
দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। একটি প্রতিবেদনের শিরোনাম ‘Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia’ 
‘যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।’
অন্য প্রতিবেদনের শিরোনাম ‘What led to Bangladesh trial of former UK minister Tulip Siddiq in her absence? ’
‘যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচার হওয়ার পেছনে কী ছিল?’
ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে ‘Ex-UK minister Tulip Siddiq receives two-year jail sentence in Bangladesh’ 
‘যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড।’
স্কাই নিউজ শিরোনাম করেছে ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh’
‘লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড।’
দ্য টেলিগ্রাফ লিখেছে ‘Tulip Siddiq jailed for two years over corruption in Bangladesh’ 
‘বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড।’
দ্য ইন্ডিপেনডেন্ট শিরোনাম ‘Labour MP Tulip Siddiq handed two-year prison sentence for corruption in Bangladesh’
‘লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড।’
মাই লন্ডন লিখেছে ‘London MP Tulip Siddiq handed jail sentence in Bangladesh after trial in her absence’ 
‘লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বিচারের পর বাংলাদেশে কারাদণ্ড।’
এলবিসি লিখেছে ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison following corruption trial in Banglades’
‘লেবার এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
মেট্রো শিরোনাম করেছে  ‘Labour MP Tulip Siddiq sentenced to jail over corruption in Bangladesh’ 
‘দুর্নীতির অভিযোগে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে কারাদণ্ড।’
আইটিভি নিউজ লিখেছে ‘Labour MP Tulip Siddiq given jail sentence in Bangladesh after corruption trial’
‘দুর্নীতির বিচারের পর বাংলাদেশে কারাদণ্ড পেলেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।’
সবচেয়ে আলোচিত ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান শিরোনাম করেছে ‘Labour MP & ex-minister Tulip Siddiq JAILED in absentia over corruption weeks after her aunt was sentenced to death’ 
‘খালার মৃত্যুদণ্ডের রায়ের কয়েক সপ্তাহ পর লেবার এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক অনুপস্থিতিতেই দুর্নীতির অভিযোগে কারাদণ্ড পেলেন।’
এ ছাড়া ডেইলি স্টার (ইউকে) লিখেছে ‘Labour MP sentenced to two years in prison after major corruption scandal’
‘বড় দুর্নীতি কেলেঙ্কারির পর লেবার এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড।’
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর গত জুলাইয়ে তিনি ইকোনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ পান।
গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি ২০১৫ সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রিটেলেড নিউজ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর