শিরোনাম
সংবাদদাতা, ফরিদপুর : | ০৩:০৩ পিএম, ২০২৫-০৪-০৮
ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুই জন নারী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্তত ৪০ জনের মতো আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited