শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৫ পিএম, ২০২৬-০৭-০৫
আমজাদ শিবলু , সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ইসলামী একাডেমিতে এ ক্যাম্পের আয়োজন করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) দাতব্য চিকিৎসা।
একাডেমির সভাপতি, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি মো. ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ সাংবাদিকদের জানান, ক্যাম্পে দুইজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ১৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
তারা জানান, প্রাথমিকভাবে ছানি অপারেশনের জন্য ২৫ জন রোগীকে নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত রোগীদের চট্টগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited