শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১১:১৭ এএম, ২০২১-১২-২২
চলতি বছরের অক্টোবরে ডিভোর্সের ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি। এরপর থেকে নাগার চেয়ে সামান্থাকেই নানা সমালোচনা ও কটাক্ষ শুনতে হচ্ছে।
সাধারণত অভিনেত্রীকে এসব নিয়ে চুপই থাকতে দেখা গেছে।
তবে এবার এক নেটিজেনকে পাল্টা জবাব দিয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’খ্যাত এই অভিনেত্রীকে।
সামাজিক মাধ্যমে সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করে এক ব্যক্তি আক্রমণ করেছেন। ‘মিথ্যা’ অপবাদও দিয়েছেন। আর এতে চুপ থাকলেন না সামান্থা।
ওই ব্যক্তি সামান্থার উদ্দেশে টুইটারে লেখেন, ‘সামান্থা এক ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম যে কিনা ট্যাক্স বিহীন ৫০ কোটি টাকা এক ভদ্রলোকের কাছ থেকে লুটে নিয়েছে। ’
সামান্থা রিটুইট করে জবাব দিয়েছেন, তবে মার্জিতভাবে। ওই ব্যক্তির উদ্দেশে এক লাইনে বক্তব্য সেরে তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মাকে শান্তি দিক’।
বিয়ের পর নিজের নামের শেষে ‘আক্কিনেনি’ পদবি ব্যবহার করা শুরু করেছিলেন সামান্থা। পদবিটি তার স্বামী নাগা চৈতন্যর। কিন্তু ডিভোর্সের কিছুদিন আগেই সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে ‘আক্কিনেনি’ পদবি মুছে ফেলেন।
বিনোদন ডেস্ক : : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited