বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নারী-শিশুসহ ১১ জনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৭ পিএম, ২০২৫-১০-১৮

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নারী-শিশুসহ ১১ জনকে হত্যা

গাজায় চলমান যুদ্ধবিরতির আটদিন পর  হামলা চালিয়ে নারী-শিশুসহ ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহদের মধ্যে রয়েছেন সাত শিশু ও তিন নারী, তারা সবাই একই পরিবারের।
ঘটনার সময় তারা একটি গাড়িতে ছিলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাজার জায়তুন পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সিভিল ডিফেন্সের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর ট্যাংক থেকে ছোড়া একটি গোলা আবু শাবান পরিবারকে বহনকারী বেসামরিক গাড়িতে আঘাত হানে।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, পরিবারটি তাদের বিধ্বস্ত ঘরবাড়ি দেখতে যাচ্ছিল। তখনই ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গোলা ছোড়ে। তাদের সতর্ক করা যেত, ভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ছিল। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো, দখলদার বাহিনী এখনো রক্তের তৃষ্ণায় পিপাসিত। নিরীহ বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
হামাস এ ঘটনাকে ‘নৃশংস গণহত্যা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, আবু শাবান পরিবারকে ‘অকারণ ও অন্যায়ভাবে’ টার্গেট করা হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইসরায়েলি সেনারা গুলি চালায় সেইসব বেসামরিক নাগরিকের ওপর, যারা তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করেছিল। এই সীমারেখা অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতির অংশ হিসেবে পিছু হটার কথা ছিল।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, অনেক ফিলিস্তিনি এখনো ইন্টারনেট সংযোগবিহীন অবস্থায় রয়েছেন, ফলে তারা বুঝতে পারছেন না ইসরায়েলি বাহিনী কোথায় অবস্থান করছে। এ পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে। বর্তমানে গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি সেনারা।এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজার হলুদ রেখাগুলো শিগগিরই চিহ্নিত করা হবে।যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দি বিনিময় কার্যক্রম চললেও ইসরায়েলি বাহিনী এর মধ্যে অন্তত ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং খাদ্য ও চিকিৎসাসহ মানবিক সহায়তার প্রবেশ কঠোরভাবে সীমিত করে রেখেছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজা সিটির শুজাইয়া এলাকায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছিল।হামাস জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে, যার মধ্যে গাজায় ধ্বংসস্তূপের নিচে থাকা ইসরায়েলি বন্দিদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ও রয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর