শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০২:১০ পিএম, ২০২৪-০৭-২৭
কোটা সংস্কার আন্দোলনের নামে চলা তাণ্ডবে রেলওয়ে পূর্বাঞ্চলের ক্ষতি হয়েছে ২১ কোটি ৭০ লাখ টাকা। দপ্তর প্রধানদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৬ জুলাই থেকে সপ্তাহজুড়ে দুষ্কৃতকারীরা নাশকতা চালায় রেলের বিভিন্ন স্থাপনার ওপর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চট্টলা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ভাঙচুর করা হয়।
চট্টলা এক্সপ্রেসের ১৩টি, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭টি, পারাবত এক্সপ্রেসের ৮টি, জামালপুর এক্সপ্রেসের ৬টি ও কিশোরগঞ্জ এক্সপ্রেসের ২টি বগি ভাঙচুর করা হয়। এছাড়া পুড়িয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ এক্সপ্রেসের চারটি বগি।
আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ১৭ জুলাই ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় এক সপ্তাহে রেলওয়ে পূর্বাঞ্চলে ১৮ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়।
তদন্ত কমিটির প্রধান (সংকেত ও টেলিযোগাযোগ) প্রকৌশলী সুশীল কুমার হালদার বলেন, দুষ্কৃতকারীদের তাণ্ডবে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ ও যান্ত্রিক বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় পূর্বাঞ্চলের অধীন ঢাকা বিভাগের যাত্রীদের ১১ কোটি ৭০ লাখ টাকা এবং চট্টগ্রাম বিভাগের যাত্রীদের ৪ কোটি ৫৮ লাখ টাকা ফেরত দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited