শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৬-০২-১১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীন টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন নগদ টাকা বহন করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তারা অনাপত্তিপত্র দিয়েছেন যে অভ্যন্তরীন রুটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নাই। এরপরও তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক পরিকল্পিত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেন, বুঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে স্বপ্রণোদিত হয়ে এটা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজকে একজন দায়িত্বশীল ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকের নামে একটা সাজানো নাটক করেছেন। জুবায়ের বলেন, তিনি (জামায়াত নেতা) তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আসা যাওয়া করি। আমাকে কিছু লেনদেন করতে হয়। ব্যাংক বন্ধ, এ জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা বহন করতেই পারেন। তিনি বলেন, বিমানবন্দরের মত একটা সংরক্ষিত এলাকায় খুবই লিমিটেড মানুষের চলাফেরা। সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতোমধ্যে বয়স্ক ওই দায়িত্বশীল অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক নির্যাতনের কারণে এই মুহূর্তে তাকে রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। নির্বাচনের একদিন আগে ২৪ ঘণ্টাও নেই এই সময়ে এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দ পাঠতে পারে কিনা জানতে চাইলে জুবায়ের বলেন, যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি সীমিত। বিভিন্ন ধরনের চেক করে। বিভিন্ন ধরনের বিষয় আছে। এখানে তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ। এটা করতেই পারি। আমি আমার ক্যাশ বহন করবো সেটা প্লেনে না ট্রেনে নাকি হেলিকপ্টারে যেটা তো তার রাইট আছে। তিনি তো কোন অন্যায় করেন নাই। কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই। ৫০ লাখ টাকা উনার ব্যক্তিগত, সেই টাকা নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে? টাকাটা আসলেই নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা? সেটি আইনশৃঙ্খলা বাহিনী সিউর না হয়ে তারা যে কাজটা করল উদ্দেশ্য প্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনী এই কাজটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছেন। এজন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সঙ্গে রিলেটেড একদল লোক এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করছেন। আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের মুক্তি দাবি করে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই ঘটনায় জড়িত, কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করছি। জুবায়ের বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোন বাধা নেই তিনি অনাপত্তিপত্র দিয়েছেন। আমরা সেই কাগজটা দিয়ে দিব আপনাদের কাছে। সুতরাং এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইলম মোটিভেটেড এবং জামায়াতে ইসলামী ও নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। তিনি বলেন, যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে দায়িত্বশীলরা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited