শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২৬-০১-০৩
পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
পদ্মা অয়েল পিএলসি.-এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুবা পান্না, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মোঃ রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০% হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited