শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৩৯ এএম, ২০২৩-০৩-০১
কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রী ফুলপরী খাতুনকে কক্ষে আটকে রেখে রাতভর পাশবিক ও অমানবিক নির্যাতনের ঘটনায় ইবি কর্তৃপক্ষ অবহেলা ও দায়িত্বহীনতার যে পরিচয় দিয়েছে প্রমাণিত। তাই ইবির প্রক্টর, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো. সেলিম মিয়া এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীকে পাশবিক ও অমানবিক নির্যাতন করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার ওপর অর্পিত দায়িত্ব পালনে চরম উদাসীনতার পরিচয় দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও হাউজ টিউটররা দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নেতৃদ্বয় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীদেরও ওই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited