শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২৬-০৪-১৮
আবদুল্লাহ মজুমদার :
চট্টগ্রামে সিটি কর্পোরেশনের আয়োজনে ৩১ মার্চ থেকে শুরু হওয়া ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা আজ (১৮ এপ্রিল) শেষ হচ্ছে। নগরীর প্রাণকেন্দ্রে আয়োজিত এ মেলা শেষ দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে।
সৃজনশীল প্রকাশক পরিষদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় অংশ নেয় ৭০টি প্রকাশনা সংস্থা। মোট ১৩১টি স্টলে সাজানো হয় বিভিন্ন ধরনের বই। দর্শনার্থীদের উপস্থিতি ভালো থাকলেও ঢাকার বইমেলার তুলনায় বই বিকিকিনি তেমন হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেলার প্রতিদিনই ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক পরিবেশনা মেলাকে প্রাণবন্ত করে তোলে।
বরাবরের মতো এবারও মেলায় চট্টগ্রামের কবি ও লেখকদের অংশগ্রহণে ছড়া পাঠ ও কবিতা পাঠের আয়োজন ছিল, যা সাহিত্যপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। তাদের আবৃত্তি ও পাঠে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে সাহিত্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মঞ্চ।
বিশিষ্ট লেখক, কবি ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভাগুলো ছিল তাৎপর্যপূর্ণ ও চিন্তাজাগানিয়া।
মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত মামুনুর রশীদ জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৮ জন সদস্য কাজ করেছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আরও ৮ জন যুক্ত ছিলেন। সব মিলিয়ে ১৬ জনের একটি দল মেলার সার্বিক দায়িত্ব পালন করেছে।
তিনি আরও জানান, জ্বালানি সংকট বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পরিকল্পনা নেওয়া হয়। আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সংযমী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
প্রকাশনা সংস্থাগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বও তিনি পালন করেন, ফলে পুরো মেলা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। এ বইমেলায় সার্বক্ষণিক তদারকি করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সব মিলিয়ে, এবারের স্বাধীনতা বইমেলা জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলনমেলায় পরিণত হলেও বাণিজ্যিকভাবে বই বিকিকিনি ছিল তুলনামূলকভাবে কম।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : ডিজিটাল সময়ের এক বহুল উচ্চারিত প্রশ্ন—Facebook-এ কেউ কিছু লিখলেই গণমাধ্যম কেন তা ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার ফেব্রুয়ারি মানেই বই-এর মৌ মৌ ঘ্রাণ, গল্প-কবিতার সমাহারে মেলার ক্যানভাস। নয়ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সামিয়া হোসেন মুনিয়া : নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক দিয়ে প্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লেখক: মাহাবুব রহমান দুর্জয় : এক ক্লিকেই ভাঙছে সম্পর্কের নীরব বন্ধন : একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মেহেদী হাসান : ষড়ঋতুর দেশ বাংলাদেশ— এখানে প্রতিটি ঋতু আসে নিজস্ব রূপ, রস ও গন্ধ নিয়ে। ঠিক তেমনি নো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চৌধুরী নওরাজ মাহমুদ সাদুল্লাহ, নোবিপ্রবিঃ আকাশ জুড়ে ছিল ভোরের নরম আলো। হঠাৎ করেই এক নতুন দিনের সূ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited