বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিপি ওয়ার্ল্ডের নামে ভারতীয়দের নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর?

রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের আশংকা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৬ পিএম, ২০২৬-০৭-০৭

ডিপি ওয়ার্ল্ডের নামে ভারতীয়দের নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর?

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাই-ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার তোড়জোড় যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে সামনে আসছে এক ভয়ানক জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক শঙ্কা।

অনুসন্ধানে দেখা গেছে, ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক ও আঞ্চলিক নীতিনির্ধারণী পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ পদই প্রতিবেশী দেশ ভারতের নাগরিকদের দখলে। এই ‘ইন্ডিয়ান চেইন’-এর হাতে বন্দরের চাবিকাঠি তুলে দিলে বাংলাদেশের বাণিজ্যিক ও রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ডিপি ওয়ার্ল্ডের প্রাতিষ্ঠানিক কাঠামো বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও হিসেবে দায়িত্বরত আছেন যুবরাজ নারায়ণ। এছাড়া ‘ইন্ডিয়া সাবকন্টিনেন্ট’ অঞ্চলের পুরো ব্যবসা ও স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণ করেন রিজওয়ান সুমার (CEO & MD)। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রতিষ্ঠানটির গ্লোবাল চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে দায়িত্বরত আছেন ভারতীয় নাগরিক প্রদীপ দেশাই। নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ড যেখানেই কোনো বন্দরের দায়িত্ব নেয়, সেখানে তাদের আইটি ইনোভেশন, সার্ভার আর্কিটেকচার এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের পুরো নিয়ন্ত্রণ থাকে এই সিটিও-র দপ্তরের অধীনে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আধুনিক বন্দর ব্যবস্থাপনা এখন সম্পূর্ণ ডিজিটাল ডেটাবেজ ও ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভরশীল। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল একাই দেশের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ সামলায়। 

প্রদীপ দেশাইয়ের নেতৃত্বাধীন আইটি সিস্টেমের অধীনে টার্মিনালটি পরিচালিত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানির নিখুঁত ধরণ, কোন দেশ থেকে ঠিক কী ধরনের কৌশলগত মালামাল বা সামরিক সরঞ্জাম আসছে এবং সামগ্রিক সাপ্লাই চেইনের স্পর্শকাতর তথ্য সরাসরি ডিপি ওয়ার্ল্ডের সেন্ট্রাল সার্ভারে জমা হবে। যেহেতু এই পুরো ডিজিটাল নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ নিয়ন্ত্রক একজন ভারতীয় কর্মকর্তা, সেহেতু এই তথ্য প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হবে না—তার কোনো আন্তর্জাতিক গ্যারান্টি বাংলাদেশের হাতে নেই।

লজিস্টিকস বিশেষজ্ঞদের মতে, এটি একটি সরাসরি আন্তর্জাতিক 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' বা স্বার্থের সংঘাত। ডিপি ওয়ার্ল্ডের এই ভারতীয় কর্মকর্তারা একই সাথে ভারতের মুন্দ্রা, চেন্নাই ও কোচিন পোর্টের বাণিজ্যিক স্বার্থ দেখাশোনা করেন। আশঙ্কা করা হচ্ছে, এই চক্রটি কৌশলগতভাবে চট্টগ্রাম বন্দরের গতি কমিয়ে দিয়ে আন্তর্জাতিক শিপিং লাইনগুলোকে ভারতের বন্দরগুলো ব্যবহারে বাধ্য করতে পারে। এতে বাংলাদেশ নিজের বন্দর থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের বাণিজ্যিক ব্লুপ্রিন্টের কাছে জিম্মি হয়ে পড়তে বাধ্য।

সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে ১২০০ কোটি টাকার এক বিশাল কমিশন লেনদেনের ঘটনা ঘটেছে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এই অনৈতিক সুবিধার বিনিময়েই ডিপি ওয়ার্ল্ডের মার্কেটিং অফিসারের মতো মরিয়া হয়ে কাজ করছেন মর্মে প্রমাণিত অভিযোগ রয়েছে। চেয়ারম্যান মনিরুজ্জামান এনসিটির সচল যন্ত্রপাতিকে ‘অকেজো’ বলে যে প্রচার চালাচ্ছেন, তা মূলত এই ভারতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার একটি কৌশল মাত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান এবং দেশীয় বিশেষজ্ঞরা নিজস্ব দক্ষতায় চট্টগ্রাম বন্দর পরিচালনা করে ২০২৫-২৬ অর্থবছরে ৬৬২৯ কোটি টাকা রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে, সেখানে এই স্পর্শকাতর স্থাপনার আইটি ও অপারেশনাল নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার নামান্তর।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর