শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৫ পিএম, ২০২৬-০৯-০২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর গাজীপুর জেলা সভাপতি আলহাজ মো. আব্দুর রহিম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথাও স্মরণ করিয়ে দেয়।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
আলহাজ মো. আব্দুর রহিম আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর পক্ষ থেকে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited