শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৭ পিএম, ২০২৫-১০-১৮
আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-আইআইইউএম এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার জানায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য দেন।
মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় আইআইইউএমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম’র সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বাংলাদেশের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে তাদের তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পরে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা ও ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited