বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আজ শুরু বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

আজ শুরু বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক :    |    ১০:০৪ এএম, ২০২৩-০৩-০১

আজ শুরু বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

আমাদের বাংলা স্পোর্টস ডেস্কঃ দুই অধিনায়ক তামিম ইকবাল এবং জস বাটলার একসঙ্গে পর্দাটা সরিয়ে দিলেন। উন্মোচন হলো ওয়ানডে সিরিজের ট্রফি। মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ট্রফি। এই ট্রফিটা জয়ের জন্যই আজ থেকে ময়দানি লড়াই শুরু করবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ড।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং টি-স্পোর্টস। সিরিজটি সামনে রেখেই মঙ্গলবার রাতে উন্মোচন করা হলো ‘মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ-২০২৩’ এর ট্রফি।

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটেই যা ভালো খেলে। ঘরের মাঠেই নয় শুধু, বিদেশের মাটি থেকেও সাফল্য তুলে এনেছে টাইগাররা। যে কারণে এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজটি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা।যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আক্রমণাত্মক ক্রিকেট কাকে বলে সেটা কড়ায়-গন্ডায় বুঝিয়ে দিচ্ছে তারা। এমন এক পরিস্থিতিতে মিরপুরের স্লো এবং লো উইকেটে দুই দলের লড়াইটা কেমন হয়, সেটাই দেখার।

মঙ্গলবার রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও ইংলিশ অধিনায়ক জস বাটলার। দু'দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেও মিরপুরেই, ৩ মার্চ। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে ১২ এবং ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

একনজরে দু’দলের ওয়ানডে স্কোয়াড

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: