শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২৩-০৩-২০
আমাদের বাংলা আন্তর্জাতিক ডেস্ক ঃরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেনে দখলকৃত মারিউপোল সফর করেছেন। দোনেস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাসে রুশ বাহিনী দখলে নেয়।ক্রেমলিনের বরাত দিয়ে সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হেলিকপ্টারে করে মারিউপোল যান পুতিন। এরপর তিনি সেখানের বেশ কিছু জেলা পরিদর্শন করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আবাসিক এলাকায় বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন পুতিন। এ সময় উপ-প্রধানমন্ত্রী ম্যারাট খুসনুলিন তাকে বিভিন্ন বিষয়ে অবহতি করেন।
এর আগে ইউক্রেনের কাছ থেকে অধিগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ক্রিমিয়া পরিদর্শনে যান রুশ প্রেসিডেন্ট। শনিবার (১৮ মার্চ) পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।সেভাস্তোপলের রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুলও ঘুরে দেখান পুতিনকে। রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited