শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২৬-০৮-৩০
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে উৎসব মূখর পরিবেশে আন্তর্জাতিক বিশ্বতানের "আকাশ নীলা" উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার সকালে রবীন্দ্র-নজরুল জয়ন্তী,
অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আসাদুজ্জামান সাগরকে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপিকা নাহিদা নাজুর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট মানবিক ও ব্যবসায়িক সংগঠক এবং আন্তর্জাতিক বিশ্বতানের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিড্ হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতি, চট্টগ্রাম এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেন সি এন্ড এফ সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক
লায়ন আব্দুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ করদাতা ও শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সি আই পি শেখ নবী এবং হাটহাজারী গাউছিয়া আহমদিয়া হাফেজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ হাছান তারেক চৌধুরী। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, বর্তমান সভাপতি অপর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক আনিকা বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্ম, বাবা দিবস ও অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'একটাই লক্ষ-হতে হবে দক্ষ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited