শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:০৫ পিএম, ২০২০-১২-২৩
ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর এএফপির।
কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল।
তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপরেই তারা বন্দুক হামলার শিকার হন।
ফেরান্ড প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হয়।
এরপরই আরও দু'জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited