বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম স্টেশন সড়কে মধু মাসের রসালো ফলের ঘ্রাণ

মোঃ তারেকুল ইসলাম    |    ০২:৩০ পিএম, ২০২৬-০৫-১৭

চট্টগ্রাম স্টেশন সড়কে মধু মাসের রসালো ফলের ঘ্রাণ

নগরের ব্যস্ততম স্টেশন সড়ক এখন যেন মধু মাসের ফলের হাট। রাস্তার দুই পাশে সারি সারি সাজানো রয়েছে মৌসুমি ফলের স্তূপ। কোথাও পাহাড়সম কাঁঠাল, কোথাও ঝুড়িভর্তি আনারস, আবার কোথাও কাঁচা আম ও কালো জাম নিয়ে বসেছেন পাইকারি বিক্রেতারা।  সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি ফল আসছে স্টেশন সড়কে। বিশেষ করে পার্বত্য অঞ্চল, নরসিংদী, সিলেট ও কুমিল্লা থেকে আসছে আনারস ও কাঁঠাল। অন্যদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কাঁচা আমও বাজারে যোগ করেছে ভিন্নমাত্রা।  পাইকারি বিক্রেতারা জানান, প্রতিদিন ভোর থেকেই ফল নামানোর ব্যস্ততা শুরু হয় এবং দুপুরের আগেই অধিকাংশ চালান খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়। বাজার ঘুরে দেখা যায়, বড় বড় কাঠালের স্তূপ রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। অনেক বিক্রেতা আবার আনারস গুচ্ছ করে স্তূপ বানিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। বিক্রি হচ্ছে নানান আকারের তরমুজ। স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাইকারি দামে ফল কিনতে ভিড় করছেন এই এলাকায়। কেউ পরিবারের জন্য কিনছেন, কেউ আবার ছোট দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। স্টেশন রোডে বিক্রি হচ্ছে কুমিল্লাসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচা-পাকা তাল। এখান থেকে আন্দরকিল্লা, চকবাজার, কাজির দেউড়ী, কর্ণফুলী মার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ অস্থায়ী বাজারগুলোতে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন তাল। আগের সেই মিষ্টি গন্ধ না থাকলেও ছোট-বড় তালের প্রতি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানান কারণে তাল গাছ হারিয়ে যাচ্ছে। দূর থেকে আনতে পরিবহন খরচও বেশি।  বিক্রেতা সামশুল আলম জানান, ‘এবার ফলের সরবরাহ ভালো থাকায় বাজারও বেশ জমে উঠেছে। প্রতিদিন প্রচুর মানুষ ফল কিনতে আসছেন’। আরেক ব্যবসায়ী বলেন, ‘স্টেশন সড়ক চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি ফলের কেন্দ্র। এখান থেকে নগরের বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করা হয়’। তবে বাজার জমজমাট হলেও যানজট ও ফুটপাত দখল নিয়ে কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন পথচারীরা। রাস্তার পাশে ফলের স্তূপ ও ক্রেতাদের ভিড়ের কারণে অনেক সময় যান চলাচলে ধীরগতি দেখা যায়। তবুও মধু মাসের রসালো ফলের ঘ্রাণ আর বেচাকেনার প্রাণচাঞ্চল্যে স্টেশন সড়ক এখন যেন এক উৎসবমুখর জনপদ। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন যে ব্যক্তি  অর্ধেক প্লেট ফল এবং অর্ধেক প্লেট সবজি খেয়ে থাকে তাদের খাবার সবচেয়ে স্বাস্থ্যকর। ফলে রয়েছে প্রচুর পটাশিয়াম, ভিটামিন সি, ফলিক এসিড এবং ফাইটো  কেমিক্যালস্ যা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলের পটাশিয়াম মানুষের হার্ট সুরক্ষিত রাখে এবং শরীরের রক্তপ্রবাহ সঠিক রাখতে সাহায্য করে, স্ট্রোকের ঝুঁকি কমায়। এই পটাশিয়াম কিডনিতে পাথর হওয়া রোধ করে। ফল আমাদের খেতেই হবে এবং তা অবশ্যই বিষমুক্ত ফল। গ্রীষ্মের এই মৌসুমি ফল শুধু মানুষের রসনাতৃপ্তিই নয়, বরং বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকায়ও এনে দিয়েছে নতুন গতি। তাই মধু মাস এলেই চট্টগ্রামের স্টেশন সড়ক হয়ে ওঠে প্রাণবন্ত এক ফলের রাজ্য।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর