শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৪৬ পিএম, ২০২৬-০১-০৪
বাংলাদেশ কৃষি ব্যাংক নানিয়ারচর শাখার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে নানিয়ারচর উপজেলা কৃষি ব্যাংকের নবনির্মিত এই ভবনের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের আইসিটি মহাবিভাগ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন রাজীব ও নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর নাঈম এর প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মাঝে নানিয়ারচর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন চাকমা, নানিয়ারচর সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক সোহেল বড়ুয়া, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও নানিয়ারচর উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মোহাম্মদ জোবাইদুর রহমান ভাষানী ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক। কৃষি ব্যাংক সেবা নানিয়ারচরে এখন আরো এগিয়ে। নানিয়ারচর কৃষি ব্যাংক থেকে কৃষকগণ বিভিন্ন স্ক্রিমে আমানত রেখে মুনাফা অর্জন করতে পারবেন। পাশাপাশি ক্ষুদ্র ঋণ ও অনলাইন ব্যাংকিং সেবা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited