বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৬ পিএম, ২০২৬-০৬-০৬

সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি

► পরিত্যক্ত ১২৩ বাড়ি 
► সরকারি বেসরকারিসহ প্রভাবশালীদের দখলে 
► দখলদাররা নানান ইস্যুতে মামলা করে আটকে রাখে


রাজধানীতে সরকারের ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এসব সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলেও বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের একাংশের যোগসাজশে এগুলো বেদখল হয়ে গেছে।
হাজার কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
জানা যায়, স্বাধীনতা-উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই।
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা ও মতিঝিলের মতো অভিজাত এলাকায় অবস্থিত এ বাড়িগুলোর বাণিজ্যিক মূল্য আকাশচুম্বী। বেদখল হওয়া ১২৩টি বাড়ির পেছনে কাজ করছে একটি শক্তিশালী দখলদার সিন্ডিকেট।
এ দখলদার সিন্ডিকেট নানা ইস্যুতে আদালতে মামলা এবং রিট করে আটকে রাখে। মামলা ও রিটের কারণে গৃহায়ন মন্ত্রণালয়ের চেষ্টা থাকলেও উদ্ধারে ব্যর্থ হয়।
গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় এ ধরনের বহু আবাসিক বাড়িকে রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব দখলদার। সরেজমিন দেখা গেছে, গুলশান-১ এর ১৩৫ নম্বর রোডের ৪ নম্বর বাড়িটি ১৭ কাঠা জমির ওপর নির্মিত। যদিও এই ১৭ কাঠা জমির ওপর দুটি বাড়ি রয়েছে। প্রতিটি বাড়ি দুই তলাবিশিষ্ট। একটিতে থাকছেন ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ। 
অন্যটিতে থাকছেন মহাব্যবস্থাপক মো. আবদুল বারেক। দুটো বাড়ি সাধারণ বীমা করপোরেশনের অবৈধ দখলে রয়েছে। এ ছাড়া গুলশানের ১০৩, ১০৪ নম্বর রোডের ২৭/বি এর দেড় বিঘা জমিতে ২৯ নম্বর বাড়ি দখলে রেখেছেন ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালাম মুর্শেদী। বর্তমানে সালাম মুর্শেদীর পরিবার বসবাস করছে বিশাল এ বাড়িটিতে। এ ছাড়াও গুলশান-২ এর ১২৬/১২৭ নম্বর রোডের ১৬ কাঠা জমির ওপর ১৫ নম্বর বাড়িটি দখলে রেখেছে আনসার ক্যাম্প। যদিও আনসার ক্যাম্পটি ব্যক্তি মালিকানা সম্পত্তি হিসেবে রয়েছে। এ জায়গাটির মালিকানা দাবি করছেন মিজান নামে এক ব্যবসায়ী। তিন তলাবিশিষ্ট বিশাল এ বাড়িটিতে ১০ জন আনসার থাকছেন। একই সঙ্গে বাড়িটির তত্ত্বাবধায়কও থাকেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসাররা।
এ ছাড়াও পুরানা পল্টনের ২১.৬২ কাঠা জমিতে ১৮-তলা ভবন; আর কে মিশন রোডের ২৫-তলা ভবনের ৩ নম্বর বাড়ি; ১৮৯, তেজকুনীপাড়ার প্রায় ৩০ কাঠা জমিতে আট তলা ভবনে ২৮টি ফ্ল্যাট; ৭, ময়মনসিংহ রোডের ২২ কাঠা জমিতে ছয় তলা দুটি ভবনের ৪৫টি ফ্ল্যাট; ৩৩, দিলু রোডের আট কাঠায় আট তলা ভবনের ২১টি ফ্ল্যাট এবং মোহাম্মদপুর বি-ব্লকের হুমায়ুন রোডের সাড়ে সাত কাঠা জমিতে ৫/১৮ নম্বর বাড়িতে থাকছেন সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারীরা। 
ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ১৩৩ নম্বরে ২০ কাঠা জমিতে দোতলা বাড়ির নিচ তলায় ‘ইন্ডিয়ান স্পাইসি চিকেন’ এবং ‘অহনা ডিনার’ নামে দুটি রেস্টুরেন্ট। পাশেই একটি বড় মোটর গ্যারেজ ও দুটি দোকান। আর দোতলাজুড়ে বিশাল খাবারের দোকান ‘ওজ ক্যাফে রেস্টুরেন্ট’। ধানমন্ডির ২ নম্বর রোডের ১৪ ও ১৪/এ দুটি বাড়ি। ১ বিঘারও বেশি জমিজুড়ে বাড়ি দুটির একটির সম্মুখ অংশ একতলা আর পেছনে তিন তলা। বাড়িটি আদালতে রিট করে ‘মেসার্স অ্যাকম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড’র নামে দখলে রেখেছেন মাজেদুল ইসলাম। তিনি নির্বিঘ্নে দোকান বানিয়ে ভাড়া দিচ্ছেন। 
১৬, নিউ ইস্কাটনের ১ বিঘা জমিতে দোতলা বাড়ির নিচ তলা সার্টিফিকেট মামলা করে দখলে রেখেছেন শহীদ পরিবারের সদস্য ও সাবেক এমপি শমী কায়সার। একইভাবে দোতলা দখলে রেখেছেন আরেক শহীদ পরিবারের সন্তান ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর। 
জানতে চাইলে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (এপিএমবি) সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী  বলেন, অবৈধ দখলদার উচ্ছেদের সরকার সব সময় আন্তরিক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। অনেকগুলো সম্পত্তি নিয়ে মামলা থাকায় দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা সম্ভব হয় না। তবে বর্তমান সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রাজধানীতে গেজেটভুক্ত পরিত্যক্ত সরকারি বাড়ির সংখ্যা ৬ হাজার ৫৩৮টি। পরিত্যক্ত বাড়িগুলোর মধ্য থেকে সরকার অবমুক্ত করেছে ১ হাজার ১৮টি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া ও লিজ দেওয়া হয়েছে অন্তত দেড় হাজার বাড়ি। পরিত্যক্ত সম্পত্তি নিয়ে হাই কোর্টে ৪ হাজার ৩৫৮টি মামলা রয়েছে। কোর্ট অব সেটেলমেন্টে ২৫০টি এবং ভাড়া আদায়সংক্রান্ত ৪১২টি মামলা চলমান আছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর