শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৬-০৪-২০
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন। এতে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারির পরিচিত মুখ, ২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র্যাবের দায়ের করা মামলায় কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বিগত পতিত স্বৈরাচার সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেন। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজার ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এই মামলায় খালাস দেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা পেশাগত জীবনে একজন আইনজীবী। তিনি ১৯৭৭ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটে বড় মীরা পাড়ার জন্মগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited