শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি: | ১১:৪২ এএম, ২০২১-০৭-০৩
কেভিড-১৯ নিয়ন্ত্রণে সপ্তাহ ব্যাপী কঠোর শাট ডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা জুলাই থেকে এ শাট ডাউন দেশব্যাপী চলবে।
জাজিরা উপজেলায় সকাল থেকেই উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শাট ডাউন চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত শাট ডাউন বাস্তবায়নে শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে জাজিরা উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুজ্জামান ভূইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন জনকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জাজিরা থানার এস আই আব্দুর জব্বার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুজ্জামান ভূইয়া বলেন, কোভিড-১৯ নিমন্ত্রণে জাজিরা উপজেলা প্রশাসন সব সময় তৎপর। সরকার যে বিধি নিষেধ জারি করেছে তা বাস্তবায়নে জিরো টলারেন্স অবলম্বন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া অবধি কোভিড নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited