বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গণভোট ও নির্বাচন একদিনে হলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২২ পিএম, ২০২৫-১১-২৪

গণভোট ও নির্বাচন একদিনে হলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই : অর্থ উপদেষ্টা

চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত। এ ইস্যুতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- গণভোট এবং নির্বাচন একদিনে আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জ হবে। সরকার কি তাদের সঙ্গে আলোচনা করেছে, নাকি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা। সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে করা। 'কারণ দুইদিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদেরকে দুইদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। অতএব একদিনে করা ভালো। পৃথিবী অনেক দেশেই তো এরকম হয়ত।' নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, না, এটা তো এখন আমাদের কাছে বলেনি। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় ব্যয় বাড়বে। ওখানেও তো আপনার লোকবল লাগবে, সিকিউরিটির বিষয় আছে। এটা আমরা বলেছি ওপেন। আমাদের বাজেটটা এখন রিভাইজ করছি। তিনি বলেন, নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে। নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণা পরে ওরা আর নতুন করে কোনো খরচ চাইবে না। রেগুলার খরচ থাকতে পারে। জরুরি খরচ থাকতে পারে। সেটার ব্যবস্থা করা যাবে। তাদেরও কিছু ফান্ড আছে, অর্থ মন্ত্রণালয় আছে। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। উপদেষ্টা বলেন, অন্য মন্ত্রণালয় বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে, এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আসে তাদের জন্য। আপনারা বাজেটে নির্বাচনের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এখন কি এটার খরচ বাড়বে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন বাড়া বা কমার বিষয়টি আমি বলতে পারব না। কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয় তো ছিল না। তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনারা জানেন অ্যাম্বাসিতে। সেটার হয়ত তখন ফরেন মিনিস্ট্রিতে আমাদের কাছে চাইতে পারে। আমি দেখে আসছি সিঙ্গাপুরে, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রস্তুতি নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের খরচ যুক্ত হতে পারে। ওদের অফিসাররা ওভারটাইম করবে, সেটাও আমরা ব্যবস্থা করবো। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর