শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০২:৫৭ পিএম, ২০২০-১১-০৩
নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সুশীল
সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার করণীয় বিষয়ে সুনামগঞ্জে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ
সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত
হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
ইয়াসমিন নাহার রুমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
নিহার সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম
বাবর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্র্যাকের
আঞ্চলিক কর্মকর্তা আবুল কালাম আজাদসহ স্থানীয় সুশীল সমাজের
ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি
প্রতিরোধে পুরুষ ও নারীদের সংযুক্তকরণ নেটওয়ার্ক তৈরী করে পুরো
জেলায় নারী সহিংসতায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া সকল ধরনের
যৌন হয়রানির ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ হিসেবে মুল্যায়ন
করে দ্রুত ব্যবস্থা নিতে। তাহলেই নারী ও শিশুদের নির্যাতন ও যৌন
হয়রানি হ্রাস পাবে।
এসময় বক্তারা আরো বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে
পরিবার, সমাজ তথা সবাইকে এগিয়ে আসার পাশাপাশি
সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited