শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৪ পিএম, ২০২৬-০২-১০
কারাগার থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার খবরটি মিথ্যা বলে জানিয়েছেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সালমান-আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাশ বলেন, আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। আর এ খবরটি বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা। তিনি বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আসামিপক্ষের এই আইনজীবী বলেন, সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে যে, একটি বিশেষ মার্কায় ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন মক্কেলরা। পলাশ চন্দ্র বলেন, এদিন এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited