বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাহাড়ি অঞ্চলে দৃষ্টিনন্দন কমলার বাগান, মন মাতাচ্ছে পর্যটকদের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১০ পিএম, ২০২৫-১২-১০

পাহাড়ি অঞ্চলে দৃষ্টিনন্দন কমলার বাগান, মন মাতাচ্ছে পর্যটকদের

শাকিলা মেহজাবিন তুষি, রাঙামাটি : রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে সুস্বাদু রসালো কমলার চাষ হয়ে থাকে। বিশেষত দার্জিলিং ও চায়না জাতের কমলা পাহাড়ি জমিতে বেশি চাষ হয়। সম্প্রতি নানিয়ারচরের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পাশে এক দৃষ্টিনন্দন কমলার বাগান পর্যটকদের নজর কাড়ছে। বাগানটি ঘুরে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো কমলা। ছোট-বড় সব ধরনের কমলার বাহার পথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের মন কাড়ে। অনেকেই এক পলকের জন্য বাগানটি দেখতে গাড়ি থেকে নেমে আসেন। বাগানটির সামনেই সরাসরি কমলা বিক্রি করা হয়। কমলা বিক্রেতা সুবিমল চাকমা ও পূর্ণেন্দু চাকমা জানান, পাহাড়ের জমিতে চাষ হওয়া কমলাগুলো অনেক সুস্বাদু। পর্যটকরা তাই বাগান থেকে কমলা কিনে নিয়ে যায়। কমলার দাম আকার ও জাতভেদে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছি। খাগড়াছড়ি যাওয়ার পথে বাগানটি দেখতে নামেন চট্টগ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম ও শামীমা আক্তারসহ কয়েকজন পর্যটক। যাওয়ার সময় কিনেও নেন কমলা। তারা বলেন, এই কমলা শহরে সাধারণত পাওয়া যায় না। দেখতে যেমন সুন্দর, খেতেও মিষ্টি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার রাঙামাটিতে কমলার চাষ কিছুটা কমেছে। আগে জেলার প্রায় ৬০০ হেক্টর জমিতে চাষ হতো, এবার তা কমে প্রায় ৪০০ হেক্টর হয়েছে।  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলায় সবচেয়ে বেশি কমলার চাষ হয়। মাটির উর্বরতা ও আবহাওয়ার কারণে চাষ কিছুটা কমলেও আশা করা যাচ্ছে, ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে কমলার চাষ বাড়ানো সম্ভব হবে। প্রসঙ্গত, পাহাড়ি জমিতে চাষ হওয়া এই কমলার চাহিদা খুব বেশি। তাই স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এর সুনাম ছড়িয়ে পড়ছে ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর