শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৫২ পিএম, ২০২১-০৮-০৩
-- তারেকুল আলম
গ্রামীণ পাহাড়ি অরণ্যে ছোট্ট একটা কুঁড়েঘর দেখাবে বেশ
সেটা হবে বাঁশঝাড় ও গোলপাতা বা ছন দিয়ে ছাউনি
থাকবে না কোন জনমানব কোলাহল ও যান্ত্রিকতার লেশ
সেখানেই হবে আমার বসতঘর কাটাব বাকি জীবনখানি।
যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে স্বপ্নের কুঁড়েঘরের আশপাশে
বেত গাছের ঝোপঝাড়ের কোলঘেঁষা শতবর্ষী গর্জন মূলে
উৎফুল্ল মনে আলতো করে ঠেকিয়ে পিঠ সবুজ দূর্বা ঘাসে
আসন পেতে বসে পড়ব সুপারি বা বাশেঁর শুকনো খোলে।
নিঃশব্দে একটা দুটো করে জুনিপোকা এসে করবে ভিড়
এবং আমার আগমন বার্তা ছড়িয়ে দিবে তাদের রাজ্যে
তখন ঝাঁকে ঝাঁকে আসবে জুনিপোকা ছেড়ে স্থায়ী নীড়
তাদের গুনগুন সুরের মূর্ছনায় মুখরিত হবে কল্পরাজ্য।
জুনিপোকার মিটমিট আলোর স্রোত বয়ে যাবে আশেপাশে
অনতিদূর থেকে আমার চোখে ভেসে উঠবে স্বপ্নের কুঁড়েঘর
যান্ত্রিকতার মোড়কে মোড়ানো মানুষগুলো উঁকি দিবে এসে
মনে করবে আমি মরিচ বাতি জ্বালিয়ে বসে আছি হয়ে বর।
নিঃসঙ্গ জোনাকিরা আমার শরীরে প্রেমের পরশ বুলিয়ে দিবে
ফিরে পাব সতেজতা মোহনীয় কোমল আলোর রশ্মিতে ভিজে
নিঃসঙ্গতা ঘুচাতে তাদের প্রচেষ্টায় আমার মনো-ব্যথা মুছে যাবে
ক্লান্ত জোনাকিরা আমার অনাবৃত শরীরাংশে বসবে প্রশান্তির খুঁজে।
তখন স্ট্যাচু হয়ে যাব তাদের বিশ্রামে ব্যাঘাতের শংকায়
পরক্ষণেই তন্দ্রা আমাকে গভীরভাবে আচ্ছন্ন করে রাখবে
ভোরের আলো আঁধারিতে তন্দ্রা ভাঙবে পাখির সুরের মূর্ছনায়
তখনও কি জুনিপোকা গুলো আমার শরীরে বসে থাকবে?
হয়তো জুনিপোকারাও আমাকে ছেড়ে চলে যাবে সন্ধ্যাতারার মত
তখন জুনিপোকার বিরুদ্ধেও থাকবে না আমার কোন অভিযোগ
তুলনামূলক ভালো থাকার আশায় ঠিকানা বদলায় পরিযায়ী যত
তখন কুঁড়েঘরে রইব একাকী আর কল্পরাজ্যে নেমে আসবে দুর্যোগ।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited