শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৭:৪৩ পিএম, ২০২০-১০-২০
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরী-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, বুশরা পলিটেশনিক ইনষ্টিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান, বিট পুলিশ অফিসার এস আই সাইফুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাকিবুর রহমান, সহায় সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহায় সাতক্ষীরার প্রকল্প সহায়ক শোকর আলী।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে যুব সমাজের একত্রিত হয়ে মূখ্য ভুমিকা পালন করতে হবে। এ সময় তাদের
জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার
আহবান জানিয়ে আগামীর নেতৃত্বে তাদের নিজেদেরকে গড়ে তোলার আহবান
জানান। এ সময় সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লালকার্ড প্রদর্শনসহ কুউজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited