শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ১২:৩৯ পিএম, ২০২৫-১১-০৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক মো. গিয়াস উদ্দিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন উপজেলার কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালা ধোপাঘাট মুন্সিবাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি গিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নীচ থেকে ১টি দেশীয় পাইপ গান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ১টি বড় কিরিচ, ২টি দা, ৩টি ছুরি উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited