বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পর্তুগালে অন্তঃসত্ত্বা পর্যটকের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৪ পিএম, ২০২২-০৯-০১

পর্তুগালে অন্তঃসত্ত্বা পর্যটকের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অন্তঃসত্ত্বা এক ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। জরুরি প্রসূতি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তার সিদ্ধান্ত এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় ওই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় তুমুল সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় সময় মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।

পর্তুগালের জাতীয় প্রচারমাধ্যম আরটিপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেমিদো স্বাস্থ্যমন্ত্রীর পদে আর থাকবেন না। তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। লিসবনে ওই ভারতীয় নারীর মৃত্যুর খবর জানার পাঁচ ঘণ্টা পরেই পদত্যাগ করেন তেমিদো। মঙ্গলবার ওই নারীকে হসপিটাল ডি সান্তা মারিয়া থেকে হসপিটাল সাও ফ্রান্সিসকো জাভিয়ারে নেওয়া হয়েছিল। এ সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৭২২ গ্রাম ওজনের একটি শিশুর জন্ম দেন ওই নারী। শিশুটির জরুরি সেবার প্রয়োজন ছিল। ওই নারীর মৃত্যু হলেও শিশুটিকে নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে সফলভাবে দেশের ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় কৃতিত্ব পেয়েছেন তেমিদো। কিন্তু চিকিৎসকের অভাবে অস্থায়ীভাবে জরুরি প্রসূতি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। তেমিদো ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ হতে পারে বলে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর