শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০১:৩০ পিএম, ২০২২-০৯-২১
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজ গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক রাজীব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা কৃষ্ণপুর গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেতাবুনি এলাকায় বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রিবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিলকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited