বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রিপন-রাজার বোলিং নৈপুন্যে এগিয়ে বাংলাদেশ ‘এ’

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:২৫ পিএম, ২০২৪-০৭-২৭

রিপন-রাজার বোলিং নৈপুন্যে এগিয়ে বাংলাদেশ ‘এ’

দুই পেসার রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজার বোলিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান  শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৬৩ রানে এগিয়ে বাংলাদশ ‘এ’ দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৮ রানের জবাবে ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বল হাতে রিপন ৪টি ও রেজাউর ৩ উইকেট নেন। প্রথম ইনিংস থেকে ৭৯ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ৮৪ রান করেছে বাংলাদেশ।
সাদমান ইসলামের জায়গায় ইনিংস শুরু করে ৩২ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। তার সাথে ৮ রানে ব্যাট করছেন আইচ মোল্লা। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন জয় ও মোল্লা।
প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিলো পাকিস্তান শাহিনস। দ্বিতীয় দিনের শুরুতে রাজার তোপে পড়ে ৬৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারে ওমাইর ইউসুফকে ৭ ও মোহাম্মদ আলিকে ৮ রানে শিকার করেন রাজা। পাশাপাশি পাকিস্তানের উমর আমিনকে ২৫ রানে আউট করেন মারুফ মৃধা।
ষষ্ঠ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান কামরান গুলাম ও তৈয়ব তাহির। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করা গুলামকে শিকার করে জুটি ভাঙ্গেন রাজা।
তাহিরকে ৩০ রানে লেগ বিফোর আউট করেন রিপন। এরপর ৩২ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের বিপদ বাড়ান বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।
এরপর খুররম শাহজাদকে ১৬ রানে আউট করে পাকিস্তান ইনিংসের ইতি টানেন রিপন। প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পারভেজ ইমনকে ৭ রানে আউট করে পাকিস্তানকে দারুন সূচনা এনে দেন খুররম শাহজাদ। এরপর সাত বলে শূন্য রান করা নাইটওয়াচম্যান হাসান মুরাদকে খুররম এবং অমিত হাসানকে ২৫ রানে আউট করেন ফয়সাল আকরাম। তাদের ফেরার পর দিনের বাকী সময়ে আর কোন বিপদ হতে দেননি জয় ও মোল্লা।
প্রথম চার দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের  কাছে ১৪৮ রানে হেরেছিলো বাংলাদেশ ‘এ’।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর